শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
নিষিদ্ধ লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে পুলিশের আশ্রয় নিবো না, দলের কর্মীদের দিয়ে প্রতিহত করা হবে-পিন্টু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী-টুকু ঘাটাইলে জমঈয়ত আহলে হাদিসের দাওয়াতী সফর উপলক্ষে খুৎবা প্রদান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে ভূঞাপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত সাবরেজিস্টার রায়হান
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী-টুকু
/ ৫৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার গ্রহণ করেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page