মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৮৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২
/ ৬৫ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০১৯, ৬:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় থেকে ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর একটি দল। সোমবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা হলো – মো. আলী (৫৫) ও মো. আবীর (১৯)।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফেনসিডিলের একটি বড় চালান রাজধানীতে ঢুকতেছে। কিন্তু নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও তাদের কোন সংবাদ না পাওয়ায় সোর্সের দেয়া তথ্য মতে আমরা তাদের খুঁজতে খুঁজতে বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় নামক স্থানে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাকের ভিতরে ঘুমাচ্ছিল। তাদের ঘুম থেকে ডেকে উঠিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ট্রাকে ড্রাইভারের সিটের পেছনে রাখা ফেনসিডিলের কথা স্বীকার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে দুইটি মোবাইল ও সঙ্গে থাকা ছয় হাজার সাতশত ৯২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page