নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির কালো পতাকা মিছিল করেছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের বেপারীপাড়া এতিমখানা রোড থেকে একটি কালো পতাকা মিছিল বের হলে তাতে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশি বাঁধায় সংক্ষিপ্ত সভা করে বিএনপি’র নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন যারা গণতন্ত্র কে হত্যা করছে, যারা গণতন্ত্রের পতন করছে তাদের বিচার একদিন হবেই। বেগম খালদা জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্ব বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতায়ার রহমান জিনাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, যুবদল সিনিয়র আহবায়ক আশরাফ পাহলী, জেলা ছাত্রদলর ভারপ্রাপ্ত সভাপতি সালহ মাহাম্মদ সাফি ইথন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জলা মহিলাদলর সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভাকট মমতাজ করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।


