শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে এমপি’র এপিএস- এর বড়ভাই ও পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার- ৯
/ ১০০ Time View
Update : শনিবার, ৯ জুন, ২০১৮, ১১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অপরাধে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুমসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৭ জুন) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কাউন্সিলর মাসুম স্থানীয় এমপি একাব্বর হোসেনের এপিএস উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের বড় ভাই।
অন্য গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মির্জাপুর পৌরসভার বাইমহাটি গ্রামের মান্নান মিয়ার ছেলে ইমন (২০), উপজেলা সদরের ইউনিয়ন পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব (২৬), মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের বদর উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিঅ্যান্ডবি কলোনীর আলাউদ্দিনের ছেলে আল আমিন (১৯), ক্যাডেট কলেজ এলাকার এনামূল হকের ছেলে মাসুদ (২৫), সরিষাদাইড় গ্রামের জগেন্দ্র নাথের ছেলে জগদীস নাথ(২৮), পাহাড়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্বাস মিয়া (৪২) ও বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান মিয়ার ছেলে মিজান (৩৮)।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page