শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার ধর্ষক আটক
/ ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ১:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে এক গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের বিদুরিয়া গ্রামে । এ ঘটনায় ধর্ষককে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মতিউর রহমান জানান, উপজেলার সন্ধানপুর ইউনিয়নের বিদুরিয়ায় গ্রামের রফিকের ছেলে মুন্না মিয়া ও ধর্ষণের শিকার ওই নারী (২৪) উভয়ই গার্মেন্টকর্মী। গামেন্টকর্মী মেয়েটির বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর পাটুরিয়া গ্রামে। গত ৩১ জুলাই ঈদের আগের দিন রাতে মুন্না মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের বাড়ি বিদুরিয়া গ্রামে নিয়ে আসে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং উভয়ই বিবাহিত থাকায় মুন্নার পরিবার ও গ্রামবাসী তাদের বিয়ে দিতে বাধা দেয়। এ অবস্থায় মেয়েটি ৩ আগষ্ট পর্যন্ত মুন্নাদের বাড়িতেই অবস্থান করে। একপর্যায়ে মুন্নার পরিবার ও গ্রামবাসী ফোনে মেয়েটির বাবার সাথে যোগাযোগ করেন। মেয়েটির বাবা মেয়েটিকে গাড়িতে উঠিয়ে গাইবান্ধা পাঠিয়ে দিতে পরিবার ও গ্রামবাসীকে অনুরোধ করেন। পরিবার ও গ্রামবাসীর সিদ্ধান্ত মোতাবেক ৩ আগষ্ট রাতে প্রতিবেশী সোলায়মান খানকে (৪২) ওই মেয়েটিকে গাড়িতে উঠিয়ে দেয়ার দায়িত্ব দেয়া হয়। সোলায়মান ওইদিন গভীর রাতে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে বাড়ি থেকে কিছু দূরে বনের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। 

রাতেই ওই নারী ঘাটাইল থানায় গিয়ে সোলায়মান খানকে আসামী করে অভিযোগ দায়ের করেন। ৪ আগষ্ট মামলাটি থানায় এফআইআর ভুক্ত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বাড়ি থেকে সোলায়মানকে আটক করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি সোলায়মানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page