মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রান বিতরণ
/ ৫৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২০, ১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপি। রবিবার (০৯ আগস্ট)সকালে ছিলিমপুর ইউনিয়নের ছিলিমপুর, বরুহা, গালুটিয়া ও পাকুল্যা গ্রামে, পানি বন্দী দুঃস্থ পরিবারের মাঝে চাউল, চিড়া, মুড়ি, গুড় স্যালাইনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, করোনা ভাইরাসের এই মহামারিতেই হানা দিয়েছে বন্যা, কর্মহীন মানুষগুলো দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটা ছুটি করছে। এই সময় তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে কর্মহীন ও খাদ্য সংকটে থাকা দরিদ্র পরিবারগুলোর কাছে পৌছে দেওয়া হচ্ছে সাধ্যমত ত্রান সামগ্রী।
এ সময় ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব উদ্দীন মাষ্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আবিদ হোসেন ইমন, যুগ্ম-সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুন রেজা মিল্টন, ইউনিয়ন যুবদলের সভাপতি হুরমুজ তালুকদার, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমীন হোসাইন সাদ্দাম, ছাত্রদল নেতা মোঃ আল-আমীন’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page