শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
/ ৪২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। তবে নভেল করোনা ভাইরাস মহামারির বিরূপ পরিস্থিতিতে এ বছর অনেকটা সাদামাটাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল স্থানীয় সিলমী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম রাসেদ, মেহেদী আলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাংগঠনিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সাংগঠনিক শফিকুর রহমান শফিক, কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, আবদুল্লাহ্ কাফী শাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ্ মো. শাফী ইথেন, সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জাসাস সভাপতি কাজী বজলু, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ওলামা দলের আহবায়ক মামুন সিদ্দিকীসহ অনেকে।সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। নেতারা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার রায় বাতিলের দাবি জানান।পাশাপাশি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি চান। একই সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব ক্বারী আ. হাই।এ সময় জেলা বিএনপিসহ থানা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page