শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিএনপির নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন
/ ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মাহমুদুল হক সানুর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনালের উত্তর পাশে মিল্কভিটার সামনে মঙ্গলবার সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল।সভায় প্রধান অতিথি ছিরেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ ।

সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার শ্লোগান দিয়ে হামলা করে। এ সময় তারা পেছনের চেয়ার ভাঙচুর করে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়।কিছুক্ষণ পর তারা আবার দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে গিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়।ফলে তাদের পথসভা পণ্ড হয়ে যায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহমুদুল হক সানু। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু; সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল; সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ; আলী ইমাম তপন; হাসানুজ্জামিল শাহীন; জিয়াউল হক শাহীন; যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম; সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক; প্রচার সম্পাদক একে এম মনিরুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।এছাড়া যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী; শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ; ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন; সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page