শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে আচরণ বিধি ভেঙে এমপি’র পক্ষে আনন্দ মিছিল
/ ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ৯:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকার দলীয় এমপি হাছান ইমাম খানের পক্ষে আনন্দ মিছিল করেছে কর্মী-সমর্থকরা। সোমবার(১৯ নভেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ওই আনন্দ মিছিল করা হয়। দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলটি শামছুল হক ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে এলেঙ্গা বাসস্টেশনে এলে পুলিশ বাধা দেয়। পরে আবার মিছিলটি ঘুরিয়ে শামছুল হক ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। কালিহাতী আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান, শফিকুল ইসলাম সহ এমপি হাছান ইমাম খানের সমর্থক অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানান, তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের পূর্ব পর্যন্ত কোন রকম সভা-সমাবেশ বা প্রচার-প্রচারণা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন বলে গণ্য হওয়ার বিধান রয়েছে। এ সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের বিষয় দেখভাল করার জন্য নির্বাহী অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page