মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইল হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন মুক্তার সভাপতি হানিফ সম্পাদক নির্বাচিত
/ ৭১ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ অপরাহ্ন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইল  জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন  ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিকী   নির্বাচনে  মো. মুক্তার হোসেন  সভাপতি ও  মো.আবু হানিফ মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই নির্বাচনের ভোট গ্রহন। সন্ধা ৬টায়   নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এ বিষয়ে   প্রধান নির্বাচন কমিশনার মো.নয়ন উদ্দিন নয়ন  জানান,  এবারের নির্বাচনে মোট ভোটার ৪ শত ১০ জন  ভোটের মধ্যে ৩৭৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে মো.মুক্তার আলী  (২৭৫ ভোট),  সাধারণ সম্পাদক পদে মো.আবু হানিফ মিঞা (২৬২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.কামাল হোসেন ( ১৭১ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মো.সোহেল রানা (২০৮),শ্রী সুশান্ত চন্দ্র ঘোষ ( ১৮৯),সাংগঠনিক সম্পাদক পদে মো.আনিছুর রহমান (১৭২ ভোট) পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন,ঘাটাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মো.নয়ন উদ্দিন নয়ন। সহকারী কমিশনার নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন,ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রোকনুজ্জামান (ঠান্ডু),সাবেক কাউন্সিলর মুনছুর আহম্মেদ,সাবেক ভিপি আবু সাইদ রুবেল। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী  জিবিজি কলেজের অধ্যাপক মো.শহিদুল ইসলাম,আবু নইয়িম মোহাম্মদ আব্দুল করিম রতন,সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী জি.বি.জি.কলেজের অধ্যাপক মো.আলসালে আহম্মেদ, বিরাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমীর আলী। পোলিং অফিসার দায়িত্বে ছিলেন,মাইধারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান মিয়া,মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো.বাদল তালুকদার ।
এ সময় হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা ও  নির্বচান পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আ: হালিম রনি,যুগ্ম আহবায়ক মো.লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page