শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে আওয়ামীলীগ নেতা শহিদ বাপ্পীর ১৭তম মৃত্যুবাষিকী পালিত
/ ২২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১২:০৬ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পী’র ১৭তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(২১ নভেম্বর) বিকেলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বাসভবন এলাকা থেকে একটি শোক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ঘাটাইল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রানার বাসভবন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে গণভোজের আয়োজন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন ও বাপ্পি স্মৃতি সংসদ আয়োজিত উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণ ভোজের আয়োজন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল)আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ন.ম বজলুর রহীম রিপন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল,উপজেলা আওয়ামী কৃষকলীগের আহবায়ক আলমগীর হোসেন বাবু,১নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ খান, ও পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই এই আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় তাঁদের বাসার কাছে নিহত হন। এ সময় বাপ্পির সঙ্গী আবদুল মতিন নামের এক ব্যক্তিও নিহত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page