শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
/ ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ১০:৫১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী পালন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় উত্তর ঘাটাইলে মাইনুল ইসলামের বাসায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খান মোহন। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধক্ষ ও আমান বিলডার্সের প্রতিষ্ঠাতা মোঃ মঈনুল ইসলাম। ঘাটাইল থানা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বিশেষ সম্পাদক মোঃ মামুন সিদ্দিকী, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান মিয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা সেচ্ছাসেবক দলের সভাপতি লোটন খন্দকার, সাধারণ সম্পাদক এখতিয়ার মাহমুদ রুবেজ, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহীম ভূইয়া, বিএনপি নেতা মিলন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আইন বিষায়ক সম্পাদক সাদিক মাহমুদ টিটু, ছাত্রদল নেতা পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘাটাইল বিএনপিতে কোন বিভক্তি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশমাতা বেগম খালেদা জিয়া কে কারা মুক্তি করেই নির্র্বাচন হবে। সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে ঘাটাইলে ধানের শীর্ষে জয় নিশ্চিত করবো। তিনি নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে দলের জন্য কাজ করার অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page