শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা
/ ৪৫ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ঘাটাইলে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ এপ্রিল) বিকালে বিটাস ফার্মাসিউটিকালস (আয়ুর্বেদিক) নামে নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১২। অভিযানের সময় নকল ওষুধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।র‍্যাব-১২ সিপিসি-৩ ভারপ্রাপ্ত টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘাটাইল উপজেলা সদরের কাছে বীরঘাটাইলে মো. জাহাঙ্গীর আলমের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) রেজিস্ট্রেশনবিহীন ওষুধ (ট্যাবলেট) উৎপাদন করে আসছে। সেই তথ্য মতে আজ রবিবার বিকাল ৪ টায় র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কোম্পানির মালিক মো. জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page