শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
/ ৩৫ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৮:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে প্রধানমন্ত্রী রূপে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধার পর ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির আহব্বায়ক সিরাজুল হক ছানা, যুগ্ন আহব্বায়ক শাহিনুর রহমান, পৌর বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সদস্য সচিব আনোয়ার হোসেন হেলাল, যুগ্ন আহব্বায়ক কাজি আনয়ারুল আজীম রানা, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব শাহিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাসির উদ্দিন রনি, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের আহব্বায়ক বিজয় হাসান, শ্রমিক দলের আহব্বায়ক সুফি সিদ্দিকী, সদস্য সচিব খায়রুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শ্রমিক দলের আহব্বায়ক সুফি সিদ্দিকী। সোমবার ১৫ই আগস্ট ছিল বেগম জিয়ার ৭৮তম জন্মদিন। পরিবারের সদস্যরা জন্মদিনের প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। এছাড়াও ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা কেক কেটে তার জন্মদিন পালন করে তাকে শুভেচ্ছা জানান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় ২ বছর কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাস পরিস্থিতিতে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বর্তমানে তিনি ঢাকা গুলশানের ফিরোজা বাসভবনে আছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ।এ সময় নেতাকর্মীরা সুস্থতা কামনা করে দোয়া করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page