মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
চলে গেলেন সাবেক মহিলা এম পি আনোয়ারা হাবিব
/ ৭৬ Time View
Update : সোমবার, ২৮ মে, ২০১৮, ৩:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সাবেক মহিলা সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সমাজ সেবক আনোয়ারা হাবিব গত ২৭ মে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লা….রাজিউন) তিনি ১৯৯১ সালের ৭ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এম পি নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে জান। তার প্রথম জানাজা নামাজ ২৭ মে রাতে ঢাকা ধানমন্ডি ঈদগাহ মসজিদে, দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিরামদী ২৮ মে সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জানাজা সকাল ১০টায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ী বিরামদীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। জানাজায় অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, ভূঞাপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদলসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page