শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর
/ ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ১১:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের নাথপাড়ায় সুবীর কুমার নাথের বাড়ীর মন্দিরে এ ঘটনা ঘটে।
এসময় মন্দিরের ভেতরে থাকা পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে একই উপজেলার ছিলিমপুর সেনপাড়ার সার্বজনীন কালীমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর করা হয়। রাতের ব্যবধানে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকার হিন্দু সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মন্দিরের কেয়ারটেকার বিমল বর্মণ বলেন, বুধবার সকালে মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পাই। সেখানে কে বা কারা কালী, মহাদেব, শীতলা, যগিনীসহ মোট পাঁচটি প্রতিমা ভাঙচুর করে ফেলে রেখেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু প্রমুখ।

ওই বাড়ীর মালিক সুবির কুমার নাথ বলেন, এই মন্দিরটি প্রায় ৭০ বছরের পুরনো। এখানে প্রতি বছর কালী ও শীতলা পূজা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময়েও মন্দিরে হামলা হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অপরাধীরাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নাথপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতরা দ্রুত গ্রেফতার হবে বলে আশা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। অপরাধীদের ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। একজনকে ধরতে পারলেই পুরো গ্যাং বের হয়ে আসবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page