শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্র!
/ ১৩৮ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার(৩ আগষ্ট) সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। পরে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যুক্ত হলে পরে বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের মধ্যেই শহরের কবি নজরুল সড়ক, প্রেসক্লাব চত্বর, ভিক্টোরিয়া রোডসহ আশপাশের সব এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলেন, ‘এখন আমাদের দাবি এক সরকারের পদত্যাগ । এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পদত্যাগ ছাড়া এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই।’ পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। মিছিলে আসা এক অভিভাবক বলেন, ‘সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।’ এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে ও জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page