শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইউপি’র উপ নির্বাচন হাড্ডা হাড্ডি লড়াই স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে
/ ৫১ Time View
Update : সোমবার, ১ অক্টোবর, ২০১৮, ১০:০২ অপরাহ্ন

 

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদের ৩ জন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন ৩ অক্টোবর। এ নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে। স্বতন্ত্রপ্রার্থী মো: রহিজ উদ্দিন আকন্দ মটর সাইকেল প্রতীক নিয়ে অপর দিকে ধানের শীষ প্রতীকে মোঃ নুরুল আমীন নান্নু মধ্যে এ ভোট যুদ্ধ হবে বলে ধারণা করছে ভোটাররা। বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো: নূরুল আমিন নান্নু মিঞা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দিতা করছেন। তার সমর্থকদের দাবী সুষ্ঠ ভোট হলে তিনি বিজয়ী হবেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ঠিকাদার মো: মর্তুজ আলী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। তবে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের অভিমত সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিজয়ী হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ঠিকাদার মো: মর্ত্তুজ আলীর নৌকা প্রতীকের সমর্থকরা জানান, সরকার অনেক উন্নয়ন করেছে তাই সরকার দলীয় প্রার্থী বিজয়ী হবেন।

অলোয়া ইউনিয়নে সরেজমিনে ঘুরে ভোটারদের তথ্যানুযায়ী জরিপে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো: নূরুল আমিন নান্নু মিঞা স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা, সাবেক চেয়ারম্যান বেশি জনপ্রিয়তা অর্জনকারী ২টি স্বর্ণপদকপ্রাপ্ত মো: রহিজ উদ্দিন আকন্দ ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিগত ৫ বারের পরাজিত টিকাদার মো: মর্তুজ আলী ৩ জন চেয়ারম্যান প্রার্থী ভোটের লড়াই করছে। একদিনের ব্যবধানে ৩ জন প্রার্থীর মধ্যে ভোট কমবেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামীলীগ দলীয় কোন্দল থাকায় স্বতন্ত্রী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দের মটর সাইকেল প্রতীকের ভোট সমর্থন বেশি রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ ও ধানের শীষ প্রার্থী নূরুল আমিন নান্নু মিঞা সঠিক, অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মো: তাইজুল ইসলাম ও ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু চাকলাদার জানান, অলোয়া উপ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য আমরা তৎপর রয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বর্ডার গার্ড, আইন পরিচালনা বাহিনী ও সাংবাদিকবৃন্দ নির্বাচনী এলাকায় তৎপর থাকিবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page