শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ছাত্রীকে ইয়াবায় আসক্তির অভিযোগ
/ ৫০ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:১৪ অপরাহ্ন

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইয়াবায় আসক্ত করানোর অভিযোগ উঠেছে এলাকার বখাটেদের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কৌশলে ওই ছাত্রীকে ইয়াবায় আসক্ত করা হয়েছে। ওই ছাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। মাদকের ছোবল থেকে বেরিয়ে আসতে চায় ওই ছাত্রী। সেই সঙ্গে ওই বখাটেদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া গ্রামের বখাটেরা ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর দূর সম্পর্কের এক মামার মাধ্যমে তাকে ইয়াবায় আসক্ত করানো হয়। অলোয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ফরিদ শেখের মাধ্যমে বখাটেরা এমন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী জহিরের অটোরিকশায় স্কুল ও প্রাইভেটে যেত। এ সুযোগে জোর করে সিগারেটের সঙ্গে ইয়াবা মিশিয়ে ওই ছাত্রীকে মাদকের প্রতি আসক্ত করানো হয়। ওই ছাত্রীর মা জানান, ফরিদসহ গ্রামের কয়েকজন বখাটে আমার মেয়েকে জোর করে ইয়াবা সেবন করিয়েছে। আমরা ওদের বিচার চাই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, ইয়াবায় আসক্ত ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page