শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পিস্তল ও গুলিসহ আটক ২
/ ৬৯ Time View
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ৯:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই জনকে আটক করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চর বানিয়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে আটককৃতদের উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।আটককৃতরা হচ্ছেন সিরাজগঞ্জসদরের ঘরিয়ার চর গ্রামের আলম খানের ছেলে শুভ ওরফে সুমন(২৪) ও চর রূপসা গ্রামের হাতেম আলীর ছেলে সোহাগ রানা (২০)।এব্যাপারে এসআই ওবায়দুল হক বাদী হয়ে শুক্রবার ভূঞাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম কাউসার চৌধুরী জানান, উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চর বানিয়া বাড়ি হাফেজিয়া মাদ্রাসা মাঠে চোরাই মোটর সাইকেল কেনাবেচা নিয়ে এলাকাবাসীর সাথে আটককৃত শুভ ওরফে সুমন ও সোহাগ রানা তর্কবিতর্ক এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে।খবর পেয়ে এসআই ওবায়দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় শুভ ওরফে সুমনের দেহ তল্লাসী করে আমেরিকার তৈরী একটি পিস্তল,তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এব্যাপারে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় মামলা হয়েছে। শুভ ওরফে সুমনের বিরুদ্ধে বগুড়ায় দুইটি ও ভূঞাপুর থানায় একটি এবং সোহাগ রানার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page