মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা
/ ৬৯ Time View
Update : রবিবার, ২৪ জুন, ২০১৮, ১০:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি আহুত মানববন্ধন কর্মসূচী পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে। শনিবার সকাল ১০ টারদিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় কারাবন্ধী কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালনের কথাছিল।কিন্তু পুলিশের পক্ষথেকে এ কর্মসূচী পালনে নিষেধ করা হয়। বিএনপির মানববন্ধন কর্মসূচীকে কেন্দ্র করে সকাল থেকেই বাসস্ট্যান্ড ও আসপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের ব্যাপক উপস্থিতির কারনে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী রাস্তায় দাড়াতে পারেনি।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন,শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন আমাদের গনতান্ত্রিক অধিকার।কিন্তু পুলিশী বাঁধার কারনে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচী পালন করতে পারিনি।

বিএনপির মানববন্ধন কর্মসূচীতে বাঁধা প্রদানের কথা অস্মীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালাম মিঞা বলেন, বিএনপির মানববন্ধন কর্মসূচীতে পুলিশ বাঁধা প্রদান করেনি।তারা যাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এবং যানবাহন ভাংচুর না করে এজন্য টাঙ্গাইল থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page