মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
/ ৯৬ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:১৫ অপরাহ্ন

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিন শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত এ.কে.এম. কাউসার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম.এ মজিদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.আব্দুর রাজ্জাক মিঞা ও মো.মিনহাজ উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচীর সূচনা করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি দিবসটি উপলক্ষে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা ও স্মৃতি সÍম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page