শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
/ ৬০ Time View
Update : বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ৯:৪২ অপরাহ্ন

 

লোকাল নিউজ ডেস্ক : ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ।এতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে।পরে একই স্থানে অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন ও ডিসপ্লে।সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন আব্দুল হালিম এ্যাডভোকেট।বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানু,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন নান্নু,আব্দুল আজিজ ও এম এ মজিদ মিঞা,আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন। বিকেলে প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page