শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতিতে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জামাই – শ্বশুর নিহত
/ ৪৩ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জামাই-শ্বশুর নিহত হয়েছেন।

এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার শংকরহাটি গ্রামের ছাত্তার শেখের ছেলে হাসান শেখ (৪২) ও তার শ্বশুর পাশ্ববর্তী সৌদিয়া চাঁদপুর গ্রামের মৃত রচি শেখের ছেলে আমির (৬৫)। আহতরা হলেন- সোদিয়া চাঁদপুর গ্রামের নিহত আমির শেখের ছেলে আশরাফ হোসেন (৩২), আরিফ শেখ (২৫) ও আহত আশরাফুলের কন্যা আছিয়া (৭)। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের স্বজনরা জানায়, হাসান শেখের ভায়রা মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তাকে ঢাকা থেকে আনার জন্য প্রাইভেট কার নিয়ে তার শ্বশুরসহ ৫ জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন। ভায়রাকে নিয়ে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল নামক স্থানে প্রাইভেট কারের সঙ্গে ঢাকাগামী পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাসান শেখ নিহত হন এবং তার শ্বশুর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, নিহতরা প্রবাস ফেরত এক ব্যক্তিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল নামক এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও জানান, এতে ঘটনাস্থলে একজন ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page