শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে উইজডম ভ্যালি’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাতকে সংবর্ধনা প্রদান
/ ৪০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সিদ্দিকা চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করেছে।বাংলাদেশ স্কাউট আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতায় চিত্রাংকন বিভাগে ইসরাত প্রথম হয়েছে।

সে ঢাকা অঞ্চলে প্রথম হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।গত শনিবার (১৮ জুলাই) রাতে ঘোষিত ফলাফলে ইসরাত এ সাফল্য অর্জন করে।এ উপলক্ষে প্রতিষ্ঠানটি সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার(১৯ জুলাই) সকালে স্কুল প্রাঙ্গনে তাকে সংবর্ধনা প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের পক্ষ থেকে ইসরাতের হাতে পুরস্কার তুলে দেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)।এসময় ঘাটাইল প্রেস ক্লাব এর সভাপতি মো. নজরুল ইসলাম, উইজডম ভ্যালি’র প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ইসরাত ঘাটাইল উপজেলায় প্রথম কাবস্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘ শাপলা-কাব অ্যাওয়ার্ড’ অর্জনকারী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page