শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বংশাই নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর অপর কলেজছাত্রের লাশ উদ্ধার
/ ৩৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২০, ৫:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ফারুক খান নামে আরো এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম ও এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া ফারুক খান উপজেলার সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী। সে ছনখোলা গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। গতকাল রবিবার দুপুরে ফুটবল খেলা শেষে একদল যুবক স্থানীয় বংশাই নদীর আঙ্গারখোলা সেতুর নিচে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ হয়। এই দিন বিকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল আব্দুল্লাহ আল নোমান নামে অর্নাস দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে। রবিবার রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়েও  অপর ছাত্রের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ সোমবার সকাল ১১টার দিকে এলাকার লোকজন নদীতে ফারুকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ নিয়ে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুজন কলেজছাত্রের লাশই উদ্ধার হলো।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উদ্ধার হওয়া দুই কলেজছাত্রের লাশ আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page