নিজস্ব প্রতিবেদক: বিশ্বসাহিত্য কেন্দ্রের টাঙ্গাইল ইউনিট আয়োজিত অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ জুন) উপজেলা সদরের উইজডম ভ্যালি স্কুল মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের টাঙ্গাইল ইউনিটের পরিচালক আব্দুল মতিন বলেন, করোনার থাবায় বিশেষভাবে শিশুরা ক্ষতিগ্রস্ত । এই বদ্ধ সময়ে তাদের মননশীলতা বিকাশের জন্য আমরা আবৃত্তি, গান, নাচ কবিতা লেখার প্রতিযোতার আয়োজন করেছি। এতে শিশুদের অবসর সময়টা ভালো কাটছে বলে অভিভাবকরা জানিয়েছেন। আলোচনা শেষে উপজেলার ১২জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসাবে প্রত্যেক শিশুকে বয়স উপযোগী বই দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উইজডম ভ্যালির পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী প্রমুখ।


