শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মাদরাসা ছাত্রী গণধর্ষণ আটক ২
/ ৫৭ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০১৯, ৮:২৭ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল, উপজেলার দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলী তালুকদারের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও মৃত আমীর আলীর ছেলে হামিদ এলাইস আলফিন। গত শুক্রবার (২১ জুন) উপজেলার দশআনি বকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আজ সোমবার (২৪ জুন) সকালে ওই দুইজনকে আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ধর্ষক আলমগীর ও হামিদকে গ্রেপ্তার করে সোমবার টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছে।

পুলিশ ও মেয়েটির মা জানায়, উপজেলার লোকের পাড়া ইউনিয়নের দশআনী বকশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছে। গত শুক্রবার ওই ছাত্রী বাড়ি থেকে তার বন্ধুর সাথে দেখা করতে বের হয়। এসময় ধর্ষক আলমগীর ও হামিদ তাকে বন্ধুর সাথে দেখা করার জন্য সহযোগিতা করবে বলে জানায়। পরে ওই ছাত্রীকে কৌশলে নিয়ে গিয়ে দুইজন মিলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যায়। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তার মা বাদী হয়ে আজ সোমবার সকালে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, গণধর্ষণের ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে সোমবার সকালে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ওই দুই ধর্ষককে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরন করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়া ওই ধর্ষিত মেয়েটাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page