শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মুক্তিযোদ্ধা আইনজীবি হত্যার প্রতিবাদে মানববন্ধন
/ ৫৫ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ৪:০৯ অপরাহ্ন


আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা , প্রবীণ আইনজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানবন্ধন করেছেন ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মনি, নিহতের ছোট ভাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ. খ. ম রেজাউল করিম, মুক্তিযোদ্দা এমদাদুল হক খান হুমায়ুন, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লালন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ রুহুল আমিন প্রমূখ। মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য যে, ৮ জুলাই সন্ধ্যার দিকে মুক্তিযোদ্ধা ও প্রবীন আইনজীবি মিঞা মোহাম্মদ হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়ার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর গত শনিবার টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকায় লৌহজং নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page