ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো.শাহীন (১৩) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন জাহাঙ্গীর (২৪) নামের আরও একজন।

শুক্রবার সকালে উপজেলার জোড়দিঘী ফুলমালির চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন সখীপুর রফিক রাজু স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের রোস্তম মিয়ার ছেলে।
সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহত শাহীন ও জাহাঙ্গীর জোড়দিঘী বাজার থেকে কয়াদি বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। মাথায় বেশি আঘাত লাগার কারণে ঘটনা স্থলেই শাহীন মারা যায়।
পরে স্থানীয়রা অপর মটরসাইকেল আরোহী জাহাঙ্গীরকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


