শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে হাসানুজ্জামিল শাহিন সভাপতি ও ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১০:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রতিনিধিদের সরাসরি ভোটে হাসানুজ্জামিল শাহিন সভাপতি ও ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার(১ নভেম্বর) টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদ গাঁ মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের ২য় অধিবেশনে ২৩টি ইউনিটের ২ হাজার ৩৪৬ জন প্রতিনিধি ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করেন।এর আগে ২০০৯ সালের শেষের দিকে আহমেদ আযম খানকে আহ্বায়ক ও কৃষিবিদ শামছুল আলম তোফাকে সাধারণ সম্পাদক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর পর তাঁরাই ২০১১ সালে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২১ সালের শেষের দিকে আহমেদ আযম খানকে আহ্বায়ক ও মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে তিন মাসের একটি কমিটি দেওয়া হয়। এর পর পুনরায় আহমেদ আযম খানকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি হয়। তাঁদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন এই দুই নেতা নির্বাচিত হন।সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page