শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেলদুয়ারে স্ত্রীকে গলাকেটে হত্যা, পাষণ্ড স্বামী গ্রেফতার
/ ৫১ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে পারিবারিক কলহের জের ধরে আলিছা বেগম (২৮) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় পাষণ্ড স্বামী রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই, সোমবার বিকালে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই রাশেদ ও আলিছা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। তাদের ঘরে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয়রা আরও জানায়, ঈদের ৭ দিন পূর্বে আলিছা তার স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন। সোমবার দুপুরে রাশেদ স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুর বাড়িতে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদ তার স্ত্রী আলিছাকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে দেলদুয়ার থানার পরিদর্শক মো. সাঈদ বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহত আলিছার ভাই রাজন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। ঘাতক রাশেদকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page