শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাসাইলে কাভার্ডভ্যান- প্রাইভেটকার সংঘর্ষে নিহত -২ আহত- ৩
/ ৭১ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৪ ফ্রুেয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেট কার সামনে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি কারও নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় পাওয়া ওই একজনের নাম সাইদ বলে জানা গেছে।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন গাড়িটির চালকসহ আরও তিনজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page