নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (৬০) নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার ২নং পুনর্বাসন এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানার সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার ২নং পুনর্বাসন এলাকার মোঃ দুইখা মিয়ার ছেলে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড ও আড়াই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি বলেন জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।


