নিজস্ব প্রতিবেদক : ” শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে। পরে অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ আকতার বানু প্রমুখ। এসময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।


