শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিক নৃপেণ বিশ্বাস এর ১৬তম মৃত্যু বাষির্কী
/ ৫৩ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৯:১৭ পূর্বাহ্ন


ঘাটাইল প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী ৭ ডিসেম্বর শনিবার নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে স্মরণসভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃর্তানুষ্ঠান। নৃপেণ বিশ^াস স্মৃতিসংসদের সাধারণ সম্পাদক রাজন বিশ^াস এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা শাখা ৭ ডিসেম্বর দুপুরে পৌর শহরের মর্নিংসান কি-ার গার্টেনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

নৃপেণ বিশ্বাস ১৯৫৬ সালের ২ ফ্রেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম স্বর্গীয় গোপাল বিশ্বাস ও মা- মালতী বিশ্বাস। তিনি ১৯৭৮ সালে টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক “ঝংকার” পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ওই সময় তিনি “দৈনিক বাংলার বাণী” ঘাটাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকায় গিয়ে “তারকালোক” ও “কিশোর তারকালোক” পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাক্ষিক তারকাবিচিত্রায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৫ সালে দৈনিক আজকের কাগজে স্টাফরিপোর্টার নিযুক্ত হন। তিনি বেশ কিছুদিন বে-সরকারি টিভি “এটিএন” বাংলায় কাজ করেন। ১৯৯৮ সালে নৃপেণ বিশ্বাস বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কাব্য, প্রবন্ধ রচনা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন। বিটিভি, এনটিএন বাংলা, এনটিভি ও চ্যানেল আই এ প্রচারিত হয়েছে তার একাধিক অনুষ্ঠান। টিভি সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্যাকেজ নির্মাণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্লাস প্রতিষ্ঠার মাধ্যমে টিভি অনুষ্ঠান নির্মাণে তিনি বিশেষ কৃতিত্ব দেখান। গুণী এই সাংবাদিক ও লেখক ২০০৩ সালের ৭ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে পরোলোক গমন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page