শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
স্ত্রীর মৃত্যুর ২৪ ঘন্টা যেতে না যেতেই স্বামীর মৃত্যু
/ ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মর‌দেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) সকা‌লে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচিত্রের খ্যাতিমান এই পরিচালককে। এদি‌কে গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর তার পরিবার। প‌রিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাস ভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন। পরে সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই গুণী পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী। সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। জানা গে‌ছে, বাংলা চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই গুণী পরিচালক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page