শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
/ ৫২ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৯:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদ এবং তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের গোডাউন ব্রিজ এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি কিছুদূর এগোনোর পর পুলিশি বাধার মুখে পড়ে। এর পর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 


সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল স্বৈরাচারি সরকারের হস্তক্ষেপে বেগম খালেদা জিয়ার জামিন না দেয়া এবং টাঙ্গাইলে বিএনপির প্রতিটি মিছিল-সমাবেশ ও দলীয় কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র হরণ করার মাধ্যমে একের পর এক দুর্নীতি, লুটপাট, হত্যা, গুমসহ দ্রব্যমূল্যের লাগামহীন দামবৃদ্ধি করে জনগণকে অসহায় করে ফেলেছে বর্তমান স্বৈরাচারি সরকার। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। জনগণ এই অবৈধ সরকারের কবল থেকে মুক্তি চায়।’ 
এসময় তিনি অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে নতুন করে নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে বেগম জিয়ার মুক্তি রাজপথের আন্দোলনের মাধ্যমে সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দলটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেটক আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবি করেন। 
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, শুকুর মাহমুদ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাসেদুল আলম রাসেদ, সাংগঠনিক আ. হামিদ তালুকদার, শফিকুর রহমান শফিক, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনীর, সদর উপজেলা বিএনপি নেতা আসগর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান টিটন, সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেন মালা, সজল তানভির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো. শাফী ইথেন, সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজ করিম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাজাহান কবীর, মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাড. জামালউদ্দিন, সদস্য সচিব মোস্তফা কামাল, জাসাসের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবু পাভেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page