শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলের লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ বখতিয়ার খানের বিদায় অনুষ্ঠান
/ ৪০ Time View
Update : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১:২৩ অপরাহ্ন


লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. বখতিয়ার খানের বিদায় ও সংবর্ধণা অনুষ্টিত হয়েছে।


টানা ৪২ বছর শিক্ষকতা করার পর অবসর জনিত কারনে বৃহস্প্রতিবার(৩১ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টায় মাদরাসা ময়দানে এক আনন্দঘন পরিবেশে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষক/শিক্ষার্থীরা।বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো.মাজহারুল ইসলাম ও লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার প্রভাষক মো.সুলতান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.আওরঙ্গজেব খান হিটলার ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: হাসান আলী,ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন,ভূঞাপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মো. আব্দুস সোবাহান লোকেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীবমুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদার,গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খাইরুজ্জামান ভূঞা প্রমূখ।এ সময় মাওলানা মো. বখতিয়ার খানের স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যূগ্ম-আহবায়ক এডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ,সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যূগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম তারা,লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান খান মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার পরিচালক হাফেজ মাওলানা আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ,বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা ফজলুর রহমান তালুকদার,আওয়ামীলীগ নেতা ইমরান হোসেন তালুকদার।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিদায়ী এই মহান ব্যাক্তিকে ফুল ও শ্রদ্ধাঞ্জলী দিয়ে সংবর্ধিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page