শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে নৌকায় ওঠে বহিস্কারপাঁচ ইউপি চেয়ারম্যান
/ ৩২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২০, ৭:৫১ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় নির্বাচনের আগে ও পরে পাঁচজন ইউপি চেয়ারম্যান বিভিন্ন সময় আওয়ামীলীগে যোগদান করেন। চারজন ধানের শীষ প্রতীক নিয়ে এবং একজন বিএনপির দলীয় প্রতীক না পেয়ে সতন্ত্র থেকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। তারা উপজেলা বিএনপির বিভিন্ন পদে আসিন ছিলেন। যোগ দেওয়ার প্রায় দীর্ঘ এক বছর দুই মাস পর গত ১ মার্চ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি তাদের দল থেকে বহিস্কার করে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঞা বুলবুল ও সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম স্বাক্ষরিত বহিস্কারের চিঠি থেকে জানা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত চারজন এবং একজন দলীয় পদে থাকা সতন্ত্র ইউপি চেয়ারম্যানসহ মোট সাত নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সাধারন সভার সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিস্কার করা হয় ।

বহিস্কৃতরা হলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির সদস্য ও দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দিগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা বিএনপির সদস্য ও সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া। এছাড়াও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দিঘলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সদস্য ও দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বহিস্কৃতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম কাছে কোন মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধানের শীষ প্রতীকে নির্বাচিত চার চেয়ারম্যান ও দলীয় পদে থাক একজন চেয়ারম্যান এবং সাবেক দুই চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদান করেন। দলীয় গঠনতন্ত্র শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গত ১২ জানুয়ারি তাদের কারন দর্শানোর নোটিশ প্রদান করা। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সাধারন সভার সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়। দলের সিদ্ধান্ত মোতাবেক গত ১ মার্চ তাদের বহিস্কার আদেশের পত্র ডাক যোগে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পত্র দিয়ে টাঙ্গাইল জেলা বিএনপিকেও অবগত করা হয়েছে।

দল থেকে বহিস্কার হওয়া ইউপি চেয়ারম্যানসহ অন্য নেতারা বহিস্কার আদেশের বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে পত্র প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page