ঘাটাইলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২২ মার্চ)ঘাটাইল দক্ষিণ পাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:আলহাজ্ব বেল্লাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলানল,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়া যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


