ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সাথে উপজেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা ।

এসময় ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.বিদ্যুত সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. কফিলুর রহমান, ভুটান সহ-সভাপতি আবু হানিফ,আনোয়ার হোসেন রানা,সালমান হাসান মামুন,মো.জুয়েল মিয়া, যুগ্ম সম্পাদক মো.আরিফ হোসেন,শিমুল কুমার মিত্র,মো.মনিরুজ্জামান মনি,সাংস্কৃতিক সম্পাদক. মো.সেলিম তালুকদার, সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কবির হোসেন জাহিদ,সহ-সভাপতি সালেহ আহম্মেদ সোহাগ, পৌর শাখার সভাপতি অপু কুমার ঘোষ,সাধারণ সম্পাদক হায়দার তালুকদার,ছাত্রলীগ নেতা মো.মিল্টন হোসেন সহ এসময় বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


