শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জাতির সমৃদ্ধির জন্য শিক্ষিত জনগণ বেশি প্রয়োজন:শিক্ষার্থীদের কৃষিমন্ত্রী
/ ৪৪ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ১১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধ সর্বোপরি মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে মূল নিয়ামক। জীবনকে সফল ও সার্থক করার জন্য জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ তৈরি করে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। জাতির সমৃদ্ধির জন্য সোনা-হিরা বা তেলের খনির চেয়ে শিক্ষিত জনগণ বেশি প্রয়োজন। শিক্ষার্থীদের আচরণ এমন হতে হবে যা অন্যকে অনুপ্রাণিত ও আত্মাকে স্পর্শ করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা এবং বাংলাদেশকে জানতে হবে। মানুষের মত মানুষ তথা আর্দশবান মানুষ হতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাদিম ধল্যা ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ১০ম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের। আমারা সেই স্বপ্ন পূরণের দিকে অগ্রসর হচ্ছি। তাই সততা নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের যারা শিক্ষার্থী তাদের হাতেই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্ব থাকবে। মেধা মননে মানবিক মূল্যবোধে বলিয়ান হয়ে উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের কৃষ্টি সংস্কৃৃতিকে ধারণ করে সৎ ও সুস্থ সংস্কৃতির উন্মেষ ঘটাতে হবে। নৈতিক মানসম্পন্ন নাগরিক সৃষ্টি করতে হবে; তাহলে শিক্ষা থেকে সুফল লাভ হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা সহজতর হবে। প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা, মানবিকতার মত মহৎ গুণাবলীর সমাবেশ ঘটিয়ে শিক্ষার্থীর মনে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য মন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, উন্নয়নশীল কিংবা নিম্নমধ্যম আয়ের দেশ যেভাবেই ভাবুন না কেনো বাংলাদেশের অগ্রগতির পথে যেসকল অন্তরায় রয়েছে সেগুলো ক্রমান্বয়ে দূরীভূত করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রের প্রতিবন্ধকতা সর্বাগ্রে দূর করে আলোর পথে ধাবিত হচ্ছে বাংলাদেশ। আর সেই আলোয় আলোকিত হয়ে বাংলাদেশের সামনে নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০৩০ এর ‘এসডিজি’ এবং ২০৪১ এর স্বপ্নের ‘রূপকল্প’ বাস্তবে কার্যকরী হবে, দেশ চলে যাবে উন্নত দেশের কাতারে।

অনুষ্ঠানে সাবেক সচিব ও প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page