মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে ইতিহাস গড়লেন ছোট মনির
/ ৮০ Time View
Update : মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯, ৯:৩২ অপরাহ্ন

কামাল হোসেন ঃ টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্য সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অংশ নেন। নির্বাচনে ছোট মনির নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ছোট মনির ২ লাখ ৯০ হাজার ৫৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বিগত দশটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় এর আগে টাঙ্গাইলে এতো ভোটের ব্যবধানে কোন প্রার্থী জয়লাভ করতে পারেননি। জয়ের ব্যাপারে ছোট মনির বলেন, এলাকার ভোটাররা আওয়ামী সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। আমি জনসাধারনকে সাথে নিয়ে সরকারের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমার এ জয় আমি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page