নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃ প্রতিষ্ঠার দাবীতে গত ২০ জুলাই বিএনপির পদযাত্রায় নিহত নেতাকর্মীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিএনপির শোক র্যালি পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে শোক র্যালী পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার(২০ জুলাই) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের বেপারীপাড়া থেকে নেতাকর্মীদের বিশাল একটি শোক র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শান্তিকুঞ্জ মোড় এলাকায় এসে পৌছালে তাতে বাধা প্রদান করে পুলিশ।

পরে পুলিশি বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। শোক র্যালীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও সভাপতি হাসানুজ্জামিল শাহীন। নেতৃবৃন্দ বলেন, সারা দেশের মানুষ আজ রাজপথে নেমেছে। যত রক্তই ঝড়–ক এক দফা দাবী আদায়ের মধ্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।’


