শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
/ ৫৪ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০১৯, ৯:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বেড়াবুচনা, সবুজবাগ, বাগনাবাড়ী, বেপারী পাড়া, কচুয়াডাঙ্গা ও ভাল্লুককান্দি এলাকার লোকজন একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন করেন এলাকাবাসী।

টাঙ্গাইলে ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান আলীম, যুবদল নেতা আশরাফ পাহেলী, সাবেক পৌর কাউন্সিলর সালাউদ্দিন হায়দার, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ।পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মহর আলীর হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া স্মারকলিপি গ্রহণ করেন।

উল্লেখ্য, শহরের বেড়াবুচনা এলাকার মৃত জামাল হোসেন বেপারীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী মহর আলী গত ২ জুন বিকেলে নিখোঁজ হন। পরদিন সকালে পৌর এলাকার কাজিপুরে একটি ব্রিফকেসে মাথা ও দুই পা বিহীন তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহত মহর আলী ভাই ইশারত হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরবর্তীতে এর তদন্তভার পুলিশ অব বুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page