নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

রবিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শহরের শিবনাথ স্কুলের সামনে রাস্তার পাশে ট্রাকের উপর মঞ্চ বানিয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোনায়েম মুন্না। বক্তারা, সরকারকে চাল,ডাল তেল, গ্যাস’সহ দ্রব্যমুল্য জনগনের ক্রয় ক্ষমতার আওতায় আনার দাবী জানান। অন্যথায় খালেদা জিয়ার নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু , সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক এড.ফরহাদ ইকবাল, কাজি শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল, বিএনপি নেতা শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, সৈয়দ হাবিবুল আলম শাতিল, মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেন মালা, তানভীর হোসেন সজল,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরল হক মনির, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল আলম রাশেদ। ,শফিকুর রহমান শফিক, যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর সজল,জাহিদুর রহমান মালাসহ বিএনপির সহযোগি সংগঠনের সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


