শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
প্রবীণ আইনজীবি ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজা হত্যায় যুক্ত থাকার কথা স্বীকার গ্রেফতার ২
/ ৫৫ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ৯:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অ্যাডভোকেট বার সমিতির প্রবীণ আইনজীবি ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজাকে হত্যায় যুক্ত থাকার কথা স্বীকার করে এক মহিলা ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, প্রবীণ আইনজীবি ও বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. হাসান আলী রেজা হত্যার ঘটনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কল্পনা রানী সরকার নামে এক মহিলাকে গ্রেফতার করি। কল্পনা রানীর দেয়া তথ্য অনুসারে হাসান আলী রেজার মৃতদেহ উদ্ধার এবং তার স্বামী তপন কুমার সরকার (৫০) ও ছেলে তন্ময় কুমার সরকারকে (১৮) শহরের বটতলা থেকে গ্রেফতার করে সোমবার (১৫ জুলাই) আদালতে পাঠানো হয়। তারা আকুর টাকুর পাড়াস্থ মুসলিম পাড়ায় বসবাস করত। ঘটনার পর থেকে তপন ও তার ছেলে তন্ময় পলাতক ছিল।

অন্যদিকে কোর্ট ইন্সপেক্টর (প্রশাসন) তানবীর আহামেদ জানান, তাদের তিনজনকেই অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানার আদালতে হাজির করা হয়। এসময় কল্পনা রানী ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এছাড়া গ্রেফতারকৃত পিতা-পুত্রের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা পিতা-পুত্র উভয়েরই ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৮ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page