মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
বিএনপির প্রার্থী আজাদের গাড়িবহরে হামলা, আহত ১৬
/ ৬৪ Time View
Update : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে(২৪ ডিসেম্বর) সোমবার বিকেলে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের প্রচারনাকালে গাড়ীবহরে হামলা করে কয়েকটি গাড়ী ভাংচুর ও ১৬জনকে আহত করে একই আসনের আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। লুৎফর রহমান খান আজাদ জানান, গণতন্ত্র অধিকার বাস্তবায়নের লক্ষে আমি আমার নির্বাচন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনার উদ্দেশে হামিদপুরের আঠারদানা নামক স্থানে পৌছালে ছাত্রলীগ ও যুবলীগ সবুজ,জনী ও বহিরাগতসহ শতাদিক সন্ত্রাসিরা লাঠি সোঠা প্রস্তুতি অনুসারে আমার গাড়িবহরে হামলা করে কয়েকটি গাড়ির ব্যপক ভাংচুর করেছে। আমার ছোট ভাই আঃ কদ্দুস খান মানিক, আমার কর্মী শুভ, আলমগীর, সাদ মিয়া, রাশেদ খান শিপনসহ ১৬ জনকে পিটিয়ে আহত করে। আমি নিরাপত্তার অভাবে তাক্ষনিক আহতদেরকে নিয়ে চিকিৎসার জন্য টাঙ্গাইলে চলে যাই। এ ঘটনার বিষয় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন, দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা বরাবরে অভিযোগ করিব এবং সাংবাদিক সম্মেলন করিব। তিনি আরোও জানান, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ঘাটাইলের মাটিতে নেই বললেই চলে। আমার নেতা কর্মীদেরকে পুলিশি হয়রানি করে নির্বাচনের ব্যগাত ঘটাচ্ছে। আমি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page