শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অলোয়া ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ, বিএনপিসহ ৪ জনের মনোয়ন দাখিল
/ ৫৩ Time View
Update : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আ’লীগ ও বিএনপিসহ চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনিত মর্তুজ আলী, বিএনপির নূরুল আমিন নান্নু, আওয়ামী লীগের বিদ্রোহী ও সাবেক চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ ও উপজেলা আওয়ামী লীগ নেতা লাল মাহমুদ।
গতকাল শনিবার শেষদিনে স্ব স্ব প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
চলতি বছরের গত ১৫ জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার অলোয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার মৃত্যুবরণ করেন। এরপর থেকেই অলোয়া ইউপি চেয়ারম্যানের পদ শূণ্য হয়।
ইউপি চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করে আগামী ৩ অক্টোবর অলোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষদিন ১৭ সেপ্টেম্বর।
উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার জানান, অলোয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৩০৩জন। এর মধ্যে মহিলা ভোটার ১১ হাজার ৬৯ জন। চেয়ারম্যানের মৃত্যুর পর অলোয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page